1 Answers

করিম সাহেব প্যাকেট পরিবেশন পদ্ধতিতে খাবার পরিবেশন করেন। 

বিভিন্ন খাবারকে মোড়কজাত করে পরিবেশন করাকে প্যাকেট পরিবেশন বলে। এই পরিবেশন পদ্ধতি বর্তমানে খুব জনপ্রিয়। এর কারণ হলো সময়ের স্বল্পতা, দক্ষ শ্রমিকের অভাব, পরিষ্কার-পরিচ্ছন্নতার ঝামেলা এড়ানো ইত্যাদি। মিলাদ, সেমিনার, ইফতার পার্টি এবং স্কুল-কলেজের অনুষ্ঠানে প্যাকেট পরিবেশন প্রচলিত।

করিম সাহেব তার ছেলের জন্মদিনে বাড়িতে মিলাদের আয়োজন করেন। মিলাদে তিনি সমুচা, সন্দেশ ও স্যান্ডউইচ মোড়কজাত করে পরিবেশন করেন। প্যাকেট পরিবেশনের মেনুতে সাধারণত সিঙ্গারা, সমুচা, লাড্ডু, সন্দেশ, আপেল, কলা, পুরি, কাবাব, স্যান্ডউইচ, সবজি পাকোরা ইত্যাদি খাবার রাখা হয়। মোড়কজাত খাবার শুকনা ও হালকা হলে পরিবেশন করতে সুবিধা হয়। এক্ষেত্রে খাবারের ঘনত্ব এমন হওয়া উচিত যাতে প্যাকেট ভিজে না যায়। প্যাকেট পরিবেশনে মেনু তৈরির সময় চারটি মৌলিক বিভাগ থেকে খাদ্য নির্বাচন করতে হয়। এছাড়া উদ্ভিজ্জ ও প্রাণিজ প্রোটিনের সমন্বয় করা হলে মোড়কজাত খাবারের পুষ্টিমূল্য বাড়ে।

4 views

Related Questions