1 Answers

প্রেক্ষাপট-১ এর করিম সাহেবের উক্ত বিভাগে সদস্য হওয়ার শর্ত এবং কর্মের প্রকৃতি থেকে জানা যায় যে, তিনি আইন বিভাগের সদস্য। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার তিনটি প্রধান অঙ্গের একটি হলো আইন বিভাগ, যার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদের আসনসংখ্যা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে মোট ৩৫০ জন নির্ধারিত হয়। এদের মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩০০ জন এবং বাকি ৫০ জন মনোনয়নের মাধ্যমে সংরক্ষিত মহিলা আসনে নিযুক্ত হন। আইন বিভাগ রাষ্ট্রে আইন প্রণয়ন, সরকার গঠন, সংবিধান সংশোধন ও রক্ষণ, অর্থসংক্রান্ত ক্ষমতা প্রভৃতি কাজ এ বিভাগের প্রধান কার্যাবলির অন্তর্ভুক্ত। এছাড়া জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকার কারণে এ বিভাগটি তথা আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকের প্রেক্ষাপট-১ এর জনাব করিম সাহেব সরাসরি ভোটে নির্বাচিত এবং তার বিভাগটি অন্য একটি বিভাগকে নিয়ন্ত্রণ করে, যার দ্বারা শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণকে বোঝানো হয়েছে। সুতরাং জনাব করিম সাহেব আইন বিভাগের সদস্য।

5 views

Related Questions