1 Answers

রাশেদ সাহেব বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের সদস্য। ইউনিয়ন পরিষদ এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে স্থানীয় সরকার অধ্যাদেশ (ইউনিয়ন পরিষদ) সংশোধিত আইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গঠনে পরিবর্তন আনা হয়। গড়ে ১০-১৫টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এর একজন নির্বাচিত চেয়ারম্যান, নয় জন নির্বাচিত সাধারণ সদস্য ও তিনজন নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত) আসনে থাকবেন। পূর্বে একটি ইউনিয়ন ৩টি ওয়ার্ডে বিভক্ত থাকলেও সংশোধিত আইনে ওয়ার্ড সংখ্যা ৯-এ উন্নীত করা হয়। প্রত্যেক ওয়ার্ডে ১ জন করে মোট ৯ জন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। মহিলা সদস্যগণ প্রতি ৩ ওয়ার্ডে একজন এ ভিত্তিতে সকলের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল ৫ বছর। বাংলাদেশে সর্বমোট-৪,৪৬৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

5 views

Related Questions