1 Answers

মিসেস সোফিয়ার ভাই স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ইউনিয়ন পরিষদ বেশকিছু প্রশাসনিক কাজ সম্পাদন করে থাকে। সচিব, গ্রাম পুলিশ ও অন্যান্য কর্মচারীদের পরিচালনা, তদারকি ও নিয়ন্ত্রণ করা ইউনিয়ন পরিষদের অন্যতম প্রশাসনিক কাজ। ইউনিয়ন পরিষদ বিভিন্ন সময়ে সভা আহ্বান করে থাকে। এছাড়া ইউনিয়ন পরিষদ বিভিন্ন বিষয়ের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ করে থাকে। উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত দায়িত্ব ইউনিয়ন পরিষদ পালন করে থাকে। স্বেচ্ছাসেবক বাহিনী সংগঠন ও পরিচালনার দায়িত্ব ইউনিয়ন পরিষদ পালন করে। তাছাড়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ও পরিচালনাধীনে প্রতিটি ইউনিয়নে একটি করে গ্রাম প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান রোধকল্পে চোরাচালান প্রতিরোধ কমিটি গঠনের দায়িত্বও ইউনিয়ন পরিষদ পালন করে থাকে।

5 views

Related Questions