1 Answers

স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল বৈশিষ্ট্য ধারণ করায় এবং বহুলাংশে স্বাধীনভাবে কাজ করতে পারায় সিটি কর্পোরেশনকে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা হয়। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। সংশ্লিষ্ট এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তা পরিচালিত হয় এবং ওই জনগণের নিকট তা দায়িত্বশীল থাকে। সিটি কর্পোরেশনও এ উপায়ে গঠিত ও পরিচালিত হওয়ায় একে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা হয়।

4 views

Related Questions