1 Answers

উদ্দীপকে বর্ণিত জনাব সোহান চৌধুরী জেলা পরিষদের চেয়ারম্যান। 

বাংলাদেশ সরকার ৬ জুলাই ২০০০ সালে, 'জেলা পরিষদ আইন ২০০০' প্রবর্তন করে। এ আইন অনুযায়ী খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলাসমূহ ব্যতীত অন্য জেলায় 'জেলা পরিষদ' গঠনের ব্যবস্থা নেওয়া হয়। একজন চেয়ারম্যান, পনের জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। এর মেয়াদ বা কার্যকাল থাকবে পাঁচ বছর। জেলা পরিষদ আবশ্যিক ও ঐচ্ছিক এ দুই ধরনের কার্য সম্পাদন করে থাকে। অতএব, উদ্দীপকে বর্ণিত জনাব সোহান চৌধুরীকে জেলা পরিষদের * চেয়ারম্যান হিসেবে নির্ণেয় করা যায়।

6 views

Related Questions