1 Answers

উদ্দীপকে বর্ণিত জনাব শিহাবের শিল্প মেলার স্টলের পণ্য অন্য কেউ উৎপাদন করলে তা পেটেন্ট আইনবিরুদ্ধ হবে।
পেটেন্ট নতুন আবিষ্কৃত পণ্যের ওপর আবিষ্কারকের একক অধিকার অর্জনের জন্য সরকারের সাথে সম্পাদিত চুক্তি। এর মাধ্যমে আবিষ্কৃত পণ্যের উন্নয়ন, ব্যবহার ও বিক্রির একক অধিকার পাওয়া যায়। অন্য কেউ এটি নকল করে লাভবান হতে পারে না। ফলে আবিষ্কারকের আর্থিক ও আইনগত স্বার্থ রক্ষা হয়।

উদ্দীপকের জনাব শিহাব একটি ক্ষুদ্র শিল্পের মালিক। তিনি খেজুরের গুড় দিয়ে ইউনিক স্যালাইন উৎপাদন করেন। এজন্য সরকারের কাছ থেকে তিনি স্বীকৃতি পান। তার এ আবিষ্কারটি সম্পূর্ণ নতুন। সরকারি অনুমোদন পাওয়ায় তিনি একাই উক্ত স্যালাইন উৎপাদন ও বিক্রির একক অধিকারী। তার অনুমতি ছাড়া অন্য কেউ একই পদ্ধতিতে স্যালাইন তৈরি করতে পারবে না। আর করলেও তা নকল বিবেচিত হবে। এতে জনাব শিহাব আইনের আশ্রয় নিয়ে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। আর এ ধরনের সুবিধা পেটেন্ট নিবন্ধনের মাধ্যমে পাওয়া যায়। সুতরাং, জনাব শিহাবের আবিষ্কৃত খেজুরের গুড়ের স্যালাইন অন্য কেউ নকল করলে তা পেটেন্ট আইন বিরুদ্ধ হবে।

5 views

Related Questions