1 Answers

উদ্দীপকে বর্ণিত জনাব শিহাবের পণ্য বিপণনে সরকারি প্রতিষ্ঠান 'বিএসটিআই'-এর অনুমোদন নেওয়ার যৌক্তিকতা আছে বলে আমি মনে করি।
BSTI (Bangladesh Standards and Testing Institution) শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান। এটি উৎপাদিত যেকোনো পণ্য, পদ্ধতি বা সেবার মানের নিশ্চয়তা দেয়। এ মান দেখেই ক্রেতারা পণ্য কেনার ব্যাপারে সচেতন হতে পারে।
উদ্দীপকের জনাব শিহাব খেজুরের গুড় দিয়ে ইউনিক স্যালাইন উৎপাদন করেন। তিনি স্যালাইনের মান নিয়ন্ত্রণে সচেতন থাকেন। বাজারজাতকরণের আগে তিনি মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন নেন।
বিএসটিআই-এর সনদপত্র প্রত্যেক ব্যবসায়ীকে পণ্যের মান সম্পর্কে নিশ্চয়তা দেয়। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য এটি সহায়তা করে। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না হলে প্রতিষ্ঠানটি সনদপত্র বাতিল করে দেয়। জনাব শিহাবের আবিষ্কৃত স্যালাইনের মান ভালো। এটি BSTI অনুমোদিত বলেই প্রচুর দর্শনার্থীর কাছে বিক্রি করা যাচ্ছে। দর্শনার্থীরা এ অনুমোদন যাচাই করেই স্যালাইন কিনছে। এতে ভোক্তা ও জনাব শিহাব দুই পক্ষই সুবিধা পাচ্ছে। তাই বলা যায়, স্যালাইনের মানের নিশ্চয়তার জন্য বিএসটিআই থেকে অনুমোদন নেওয়া যুক্তিযুক্ত হয়েছে।

5 views

Related Questions