1 Answers

পেটেন্ট চুক্তি না থাকার কারণে উদ্দীপকের জনাব অর্ণব উদ্ভূত পরিস্থিতিতে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বলে আমি মনে করি।

এটি নতুন আবিষ্কৃত পণ্যের ওপর একক অধিকার লাভের জন্য আবিষ্কারক ও সরকারের সাথে সম্পাদিত চুক্তি। এই চুক্তি না থাকলে আবিষ্কারকের উদ্ভাবিত পণ্য অন্য কেউ নকল করলেও তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।

উদ্দীপকে জনাব অর্ণব দীর্ঘদিন গবেষণা করে এক ধরনের নতুন গমের বীজ উদ্ভাবন করেন। এক্ষেত্রে প্যাকেটে একটি বিশেষ চিহ্ন ব্যবহার করে তিনি এ বীজ বিক্রি করেন। এরপরও অন্য একটি প্রতিষ্ঠান তার উদ্ভাবিত বীজের অনুরূপ বীজ বাজারজাত করছে। কিন্তু যথাযথ প্রমাণের অভাবে তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারছেন না।
জনাব অর্ণব প্রকৃত উদ্ভাবক হিসেবে সরকারের সাথে পেটেন্ট চুক্তি করেননি। এ চুক্তি করলে অন্য কেউ এরূপ বীজ উদ্ভাবন বা নকল করতে পারতো না। এছাড়া নকল করলেও আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা যেত। এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু প্রতিষ্ঠান তার উদ্ভাবিত গমের বীজ নকল করেছে। তাই বলা যায়, পেটেন্ট চুক্তির অভাবে জনাব অর্ণব অসাধু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেননি।

5 views

Related Questions