1 Answers

অর্ণব উদ্দীপকে উল্লিখিত দুর্যোগটি তথা ভূমিকম্প নামক দুর্যোগটির ঝুঁকি হ্রাসকল্পে পূর্বপ্রস্তুতিমূলক নানা ধরনের পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করেন।

কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী থাকে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকটা কমানো যায় যদি আমরা আগে থেকেই কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। বাড়ি তৈরির সময় মাটি পরীক্ষা করে বিশেষজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ির ভিত মজবুত করতে হবে। বাড়ি তৈরির সময় দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে। বাড়ি থেকে বের হওয়ার একাধিক পথ রাখতে হবে এবং বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হওয়া ভালো। প্রতিটি বাড়িতে সদস্যদের জন্য হেলমেড রাখতে হবে। এসকল প্রস্তুতি যদি আমরা আগে থেকে গ্রহণ করি তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশ কমানো সম্ভব বলে আমি মনে করি।

সুতরাং আমি মনে করি, উদ্দীপকের অর্ণবও ভূমিকম্পের ঝুঁকি হ্রাস করার জন্য উপরিল্লিখিত পূর্বপ্রস্তুতিগুলোর প্রয়োজনীয়তা অনুভব করেন।

4 views

Related Questions