তপনের দেখা দুর্যোগটির ঝুঁকি' বাংলাদেশের সর্বত্র কি একই রকম? যৌক্তিক বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
না, উদ্দীপকে তপনের দেখা দুর্যোগ বা ভূমিকম্পের ঝুঁকি বাংলাদেশের সর্বত্র একই রকম নয়।
বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত। তবে এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশের সর্বত্র ভূমিকম্পের ঝুঁকি এক রকম নয়। উদ্দীপকের তপন পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনুভব করল যে, তার পায়ের নিচের মাটি কাঁপছে। নিচে নামার পর সে ফোনে জানতে পারল যে, ঢাকায় কয়েকটি পুরানো ভবন হেলে পড়েছে। তপনের দেখা এরূপ পরিস্থিতি ভূমিকম্পের ফলেই সৃষ্ট। ১৯৮৯ সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করেন। এতে ৩টি বলয় দেখানো হয়েছে। প্রথম বলয়কে 'প্রলয়ঙ্করী' দ্বিতীয় বলয়কে 'বিপজ্জনক' এবং তৃতীয় বলয়কে 'লঘু' বলে দেখানো হয়েছে এতে। এ বলয়সমূহকে বলা হয় 'সিসমিক রিস্ক জোন'। প্রথম বলয়ে বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় বলয়ে ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও রাঙামাটির অবস্থান এবং দেশের অন্যান্য অঞ্চল তৃতীয় বলয়ে অবস্থিত।
পরিশেষে বলা যায়, বাংলাদেশের সর্বত্র তপনের দেখা দুর্যোগ বা ভূমিকম্পের ঝুঁকি একই রকম নয়।