1 Answers

উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-২ এ বাংলাদেশের অর্থনীতিতে শুভর দেখা বিষয়টি বা নদীর গুরুত্ব অপরিসীম।

এদেশের নদ-নদীগুলো ভূমির নিউক্লিয়াসস্বরূপ। মানুষের জীবন ও সংস্কৃতির সাথে মিশে আছে নদ-নদীগুলো। নদ-নদীগুলো জীবনে দান করেছে গতি ও উন্নয়নের মুক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে নদ-নদীর গুরুত্ব অপরিহার্য। আর এসব নদ-নদীর স্বাভাবিক পানি প্রবাহ না থাকলে উন্নয়ন কখনই সম্ভব নয়। উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-২ এ শুভ বিটিভিতে বাংলাদেশের নদ-নদীর উৎপত্তি ও গতিপথ সম্পর্কে একটি প্রতিবেদন দেখে। অর্থনীতিতে নদীর গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের নদীতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়। কৃষিক্ষেত্রেও সহায়তা করে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ নদী শিল্প এবং বিদ্যুৎ উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে আসছে। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলি ইত্যাদি নদী এবং এর শাখা নদীগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ নদীর জন্যই নৌপথ ও নদীকেন্দ্রিক সংস্কৃতি গড়ে উঠেছে। বাংলাদেশে প্রায় ৫৬,০০০ বর্গমাইলের মধ্যে জলভাগের মোট আয়তন ৩৬৬১ বর্গমাইল। যাতায়াত ও মালামাল পরিবহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নৌপথ। এ নৌপথ প্রকৃতি নির্ভর হওয়ায় অধিক সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। নদীসমূহ পানি সম্পদে পরিণত হয়েছে। পানিকে ব্যবহার করে কৃষি অর্থনীতিতে উন্নত হচ্ছে এবং কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। আর এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে আমাদের সকলকে। এ পানি পথকে ব্যবহার করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হচ্ছে।

অতএব বলা যায়, উদ্দীপকের শুভর দেখা বিষয় তথা নদীর গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

7 views

Related Questions