তপনের রক্ত হতে বর্জ্য পদার্থটি দ্রুত অপসারণ করতে কোন পদ্ধতিটি যথাযথ? মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
তপনের দেহের বর্জ্য অপসারণকারী প্রধান অঙ্গ অর্থাৎ বৃদ্ধ অকেজো হয়ে গেছে। তাই রক্ত থেকে বর্জ্য অপসারণ করার জন্য তাকে বিকল্প উপায় গ্রহণ করতে হবে। এক্ষেত্রে দুটি উপায় হলো ডায়ালাইসিস এবং বৃদ্ধ সংযোজন। এ দুটি পদ্ধতির মধ্যে দ্রুত বর্জ্য অপসারণের ক্ষেত্রে ডায়ালাইসিস যথাযথ অধিক উপযোগী। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-
কিডনি বিকল হওয়ায় প্রতিদিন ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধনের জন্য ডায়ালাইসিস করতে হয়। এক্ষেত্রে তার এক হাতের ধমনির সাথে ডায়ালাইসিস টিউবের এক প্রান্ত এবং একই হাতের শিরার সাথে ডায়ালাইসিস টিউবের অপর প্রান্ত সংযুক্ত করে ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের অপর প্রান্ত সংযুক্ত করে ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করে শিরার মধ্য দিয়ে দেহে প্রবেশ করানো হয়। ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর আংশিক বৈষম্যভেদ্য প্রাচীর কর্তৃক রক্তের ক্ষতিকর ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি গৃহীত হয়। 'যদিও এ প্রক্রিয়ার মাধ্যমে রক্ত পরিশোধন ততটা নিখুঁত হয় না। তাছাড়া এটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া।
তারপরও দ্রুত বর্জ্য অপসারণের জন্য ডায়ালাইসিস পদ্ধতিই যথাযথ।