1 Answers
নীতিশিক্ষা ধর্মশিক্ষার অঙ্গ-বক্তব্যটি সঠিক ও যথার্থ।
নীতি হচ্ছে মানুষের জন্য, সমাজের জন্য মঙ্গলকর বিধিবিধান। সমাজে কোন ধরনের কাজ ভালো আর কোন ধরনের কাজ মন্দ এ সম্পর্কিত যে শিক্ষা তাই হচ্ছে নীতি শিক্ষা। নীতিশিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তি ভালো কাজ ছাড়া মন্দ কাজ করতে পারে না। ধর্মশিক্ষার ক্ষেত্রেও ভালো কাজ করা ধর্ম আর মন্দ কাজ করা অধর্ম। তাছাড়া যে ব্যক্তি নীতিশিক্ষায় শিক্ষিত সে কখনো পরের দ্রব্য অপহরণ বা আত্মসাৎ করতে পারে না। কারণ তার নৈতিক মূল্যবোধের মানদণ্ডে তা অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ। ধর্মগ্রন্থেও এরকম ইঙ্গিতই দেওয়া হয়েছে। নীতিশিক্ষা বলে, 'রাগ করবে না' ধর্মও বলে 'রাগ করবে না।' নীতিশিক্ষায় শিক্ষিত ব্যক্তি ধার্মিক। যার নীতিশিক্ষা নেই সে অধার্মিক। সুতরাং দেখা যাচ্ছে, নীতিশিক্ষা ধর্মপথের নির্দেশ দেয় এবং নীতিশিক্ষায় শিক্ষিত ব্যক্তি নিজেকে সবসময় ধর্মপথে চালিত করেন। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, নীতিশিক্ষা ধর্মশিক্ষার অঙ্গ।