1 Answers

একসময়ে ধর্মীয় মূল্যবোধ, নীতি-নৈতিকতা, আচার-আচরণের শিক্ষা শিশুরা পরিবার থেকে পেয়ে থাকত। আজকের দিনের মতো তখনকার দিনে শিশুর সামাজিকীকরণের জন্য ব্যাপক প্রতিষ্ঠান ও মাধ্যম ছিল না। স্কুল কলেজ বা ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের পরিমাণও ছিল খুবই কম। কিছু সংখ্যক ধর্মীয় প্রতিষ্ঠান থাকলেও তার দূরত্ব খুব বেশি হওয়ায় এবং দুর্বল যোগাযোগের কারণে শিশুদের উপস্থিতি ছিল কম। ফলে অনেক শিশুই পরিবারে ধর্ম শিক্ষার কার্য সম্পন্ন করত।

তাই বলা যায়, একসময় পরিবার ছিল ধর্ম শিক্ষার প্রাণকেন্দ্র।

9 views

Related Questions