1 Answers
পয়লা বৈশাখে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি লোকসমাগম ঘটে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয় বলে ঢাকাকে পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র বলা হয়।
ঢাকা বাংলাদেশের রাজধানী। প্রায় দুই কোটি লোক এই শহরে বাস করে, যা বাংলাদেশের মোট জনসংখ্যার এক-অষ্টমাংশ। এছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পালন করা হয়। ঢাকার রমনা পার্কে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন ঢাকা হয়ে ওঠে পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র।
5 views
Answered