1 Answers
হ্যাঁ, আমিও মনে করি, জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে নানা সুবিধা পেয়ে আসছে।
বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থার মিশন আছে। জাতিসংঘের ১৩৬তম সদস্য বাংলাদেশ সবসময়ই এর বিশেষ নজর পেয়ে থাকে। জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থা শুরু থেকেই, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে। উদ্দীপকে জাতিসংঘের ভূমিকার দিকটি উপস্থাপিত হয়েছে। বিবাদের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘ ঘোষিত নীতি অনুসরণ করে বাংলাদেশ ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন বিষয়ক দীর্ঘকালের সমস্যা নিরসনে এবং পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির সুষ্ঠু সমাধানে সফল হয়েছে। আবার বাংলাদেশের আর্থিক ও সামাজিক তথা আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করছে। পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে ইউনেস্কো কাজ করছে। বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের কার্যাবলি খুবই প্রশংসনীয়।
তাই সংগত কারণেই অনুচ্ছেদের শেষ বক্তব্যটি আমি সমর্থন করি।