1 Answers
আমাদের নারীরা সমাজ পরিবর্তনে অনেক ভূমিকা পালন করছে।
অনুচ্ছেদের এ শেষ বাক্যটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। বাংলাদেশে শিল্পের ক্রমোন্নতি নারীর সামাজিক জীবন্যাও মর্যাদার ক্ষেত্রকে প্রভৃত পরিবর্তন সাধন করেছে। শিল্পের প্রসার আজ নারীকে গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখর জগতে টেনে এনেছে। তাছাড়া নারী সমাজের চাকরি করে পরিবারে বাড়তি অর্থোপার্জনের সুযোগ সম্প্রসারিত করেছে। শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। নারীরা এখন শুধু প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডিতে আবদ্ধ নয়। তারা এখন উচ্চশিক্ষার জন্য মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশুনা করছে। আজ নারীরা বাংলাদেশের শহর এলাকায় পোশাক শিল্প, ঔষধ তৈরির কারখানা, টেলিফোন ও টেলিযোগাযোগ শিল্প, পাট, চা, কাগজ শিল্প, স্থাপত্য শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি শিল্প ও কল- কারখানায় চাকরি করছে। ফলে তারা পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায়িত্বও পালন করছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটেছে। নারীর ভূমিকার এ পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুগম করছে। নারীকে করেছে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
তাই বলা যায়, অনুচ্ছেদের শেষ বাক্যটি যথার্থ ও সঠিক হয়েছে।