1 Answers

বর্তমান বিশ্বে শান্তি স্থাপনে এ্যাড. উৎপল বিশ্বাসের বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান বিশ্বে বিভিন্ন ধর্মের মানুষের পাশাপাশি অবস্থান লক্ষণীয়। ধর্ম আলাদা হলেও সকল ধর্মের উদ্দেশ্য এক ও অভিন্ন। মূলভিত্তির আলোকে তাই সকলের পরমতসহিষ্ণু হওয়া আবশ্যক। উদ্দীপকে এ্যাড. উৎপল বিশ্বাসও এ নিগূঢ় সত্যকে ধর্ম সম্মেলনে উপস্থাপন করেছেন। তার বক্তব্য মহামানব স্বামী বিবেকানন্দের মতাদর্শে প্রভাবিত। ঈশ্বরজ্ঞানে জীবসেবা এবং সকল ধর্মমতের অভিন্ন লক্ষ নিয়ে নতুন মতবাদ প্রবর্তন করেছিলেন তিনি। এর মাধ্যমে তিনি সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেন। বর্তমান বিশ্বে শান্তি স্থাপনে এ বক্তব্য কার্যকরি ভূমিকা রাখতে পারে। বিভিন্ন ধর্মমতের মানুষ যদি সহনশীল ও পরমতসহিষ্ণু হয় তবে বিশ্বে আর কোনো সংঘাতের সৃষ্টি হবে না। প্রত্যেক ধর্ম যদি অন্যান্য ধর্মের সারভাগগুলো গ্রহণ করে এবং নিজস্ব বিশেষত্ব বজায় রাখে তবে নিজ প্রকৃতি অনুসারে বিকশিত হতে পারবে। নদীসমূহ যেমন এক সাগরে গিয়ে মিলিত হয় তেমনি সকল ধর্মেরই লক্ষ্য অভিন্ন এবং সেটি হলো ঈশ্বরলাভ। এ বোধ যদি সকলের মনে জাগানো সম্ভব হয় তবে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কোনো প্রতিকূলতার সৃষ্টি হবে না।

সার্বিক আলোচনা শেষে তাই বলা যায় যে, বর্তমান বিশ্বে শান্তি স্থাপনে উদ্দীপকের 'এ্যাড. উৎপল বিশ্বাসের বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

5 views

Related Questions