1 Answers
ভূমিকম্প দুর্যোগটির ঝুঁকি মোকাবিলায় পূর্বপ্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে বাড়ির সবচেয়ে সুরক্ষিত স্থানটি চিহ্নিত করা উচিত।
অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্পের সঠিক পূর্বাভাস পাওয়া যায় না এবং সরাসরি পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই। যথাযথ কিছু পদক্ষেপ গ্রহণ করলে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। যেমন- বাড়ির তৈরির সময় মাটি পরীক্ষা করে এর ভিত্তি সুদৃঢ় ও মজবুত করতে হবে। বাড়ি থেকে বের হওয়ার একাধিক পথ এবং বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। একাধিক ভবনের মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে। টর্চলাইট ও ব্যাটারিচালিত রেডিও সব সময় বাড়িতে রাখতে হবে। শক্ত কাঠের চেয়ার-টেবিল ও আসবাবপত্র তৈরি করে রাখতে হবে যাতে তার নিচে অবস্থান করা যায়। এছাড়াও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে।