1 Answers
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি হলো বন্যা বা জলাবদ্ধতা।
বন্যা বা জলাবদ্ধতা হলো বাংলাদেশের ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ বা বিরূপ আবহাওয়া। বিরূপ আবহাওয়া বা প্রতিকূল পরিবেশে ফসলের খাপ খাইয়ে নেওয়ার কৌশলই হলো অভিযোজন। ধান পানি পছন্দকারী উদ্ভিদ। তাই অন্যান্য ফসলের তুলনায় ধান গাছ বন্যা বা জলাবদ্ধ পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে। ধান গাছে অ্যারেনকাইমা টিস্যু বা বায়ু কুঠুরি থাকে যাতে অক্সিজেন জমা থাকে। ফলে বন্যা বা জলবদ্ধতায়ও ধান গাছ বেঁচে থেকে ভালো ফলন দেয়। আবার গভীর পানির আমন ধান গাছের এক ধরনের ভাজক কলা থাকে যা দ্রুত বিভাজনে সক্ষম। ফলে বন্যার পানি বাড়ার সাথে সাথে এসব ধান গাছ দৈহিক বৃদ্ধি ঘটিয়ে উচ্চতায় বাড়তে থাকে। আবার লম্বা জাতের ধান উচ্চতার কারণে বন্যা এড়াতে পারে।
অতএব বলা যায়, অভিযোজনের বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে ধান গাছ বন্যা বা জলাবদ্ধ পরিস্থিতিতে টিকে থাকে।