1 Answers
জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে মাছ চাষ ও পোনা উৎপাদন ব্যাহত হচ্ছে। মাছ চাষ ও পোনা উৎপাদনের অভিযোজন কৌশল নিচে বিশ্লেষণ করা হলো-
i. জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাচ্ছে বলে ঐ এলাকায় লবণাক্ততা সহনশীল মাছের চাষ এবং পোনা উৎপাদনের উদ্যোগ নিতে হবে। যেমন- ভেটকি, বাটা, পারশে মাছ ইত্যাদি। এছাড়া চিংড়ি ও কাঁকড়া চাষ করা যেতে পারে।
ii. খরা প্রবণ এলাকায় খরা সহনশীল মাছের চাষ করতে হবে। যেমন: তেলাপিয়া, কই, দেশি মাগুর ইত্যাদি।
iii. বন্যাপ্রবণ এলাকায় পুকুরের পাড় উঁচু করে সমাজভিত্তিক মৎস্য পোনা ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। বন্যাপ্রবণ এলাকায় যে সময়ে বন্যা হয় না সে সময়ে ঐ পোনা পুকুরে মজুদ করতে হবে। তাছাড়া ঐ এলাকায় বন্যাকালীন সময়ে খাঁচায় মাছ চাষ করা যেতে পারে।
iv. দিন দিন পরিবেশের তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাপমাত্রা সহনশীল মাছ চাষ ও এদের পোনা উৎপাদনের ব্যবস্থা নিতে হবে। যেমন- মাগুর, রুই, শিং ইত্যাদি।
v. তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পুকুরের পানি গরম হয়ে গেলে পুকুরে কয়েকটি নির্দিষ্ট স্থানে বাঁশের ফ্রেম তৈরি করে তাতে টোপাপানা রাখার ব্যবস্থা করতে হবে।
vi. যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে সামুদ্রিক মৎস্য বিচরণ এলাকা পরিবর্তন হচ্ছে, তাই বিচরণ এলাকাসমূহ চিহ্নিত করতে হবে।
তাই বলা যায়, উল্লিখিত কৌশল অবলম্বন করলে মাছ চাষ ও পোনা উৎপাদন অব্যাহত থাকবে।