1 Answers
উদ্দীপকে স্যার নবম শ্রেণির ছাত্রদের নিয়ে বিদ্যালয়ের একটি পুকুরে মাছ চাষের জন্য প্রস্তুত করেন।
মাছ চাষের পূর্বে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিলে মাছ স্বাস্থ্যসম্মত ও বসবাসের অনুকূল পরিবেশ পায়। মাছ চাষের জন্য পুকুরে পরিকল্পনামাফিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষের আওতায় আনতে পারলে মাছের বৃদ্ধি বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব।
তুহিন আলম স্যার পুকুরে পোনা ছাড়ার পূর্বে সার প্রয়োগের ৫-৭ দিন পর পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে কিনা সেজন্য পরীক্ষা করে দেখেন। পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকলে মাছ দ্রুত বাড়ে এবং খেতে সুস্বাদু হয়। পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য না থাকলে মাছের যথাযথ বৃদ্ধি হয় না, রোগবালাই দেখা দেয় এবং উৎপাদন কমে যায়।
অতএব, স্যার পোনা ছাড়ার আগে মাছের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়ের যে পরীক্ষা করেন তা অত্যন্ত যৌক্তিক।