1 Answers

মিমের মা বলেন, কাপড়ের প্রকৃতিভেদে পরিষ্কারক দ্রব্যের ভিন্নতা থাকা আবশ্যক। তার এ মন্তব্য সম্পূর্ণ যুক্তিযুক্ত।

কাপড়ের তন্তু, রং, আকার ও ময়লা অনুযায়ী ভিন্ন ভিন্ন পরিষ্কারক দ্রব্য ব্যবহার করতে হয়। এর ফলে সহজেই কাপড়ের ময়লা পরিষ্কার করা যায়। রেশমি বস্ত্র বেশি উত্তাপ, ক্ষার ও ঘর্ষণ সহ্য করতে পারে না। তাই সবসময় রেশমি বস্ত্রে মৃদু গরম পানি এবং কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হয়। রেশমি বস্ত্র ধোয়ার জন্য ডিটারজেন্ট হিসেবে রিঠা, ভালো সাবান বা সাবানের গুঁড়া ব্যবহার করা উচিত। এই ধরনের যেকোনো একটি পরিষ্কারক উপকরণ প্রয়োগ করে সামান্য মৃদু পানি সহযোগে অল্প সময় ধরে নেড়ে-চেড়ে নিলে ময়লা বের হয়ে যায়। পশমি কাপড় ধোয়ার কাজে ঈষদুষ্ণ পানি ব্যবহার করতে হয়। কম ক্ষারযুক্ত গুঁড়া সাবান যেমন- জেট পাউডার পশমি বস্ত্র ধোয়ার জন্য উপযোগী। নাইলন, পলিয়েস্টার ইত্যাদি কৃত্রিম তন্তুর কাপড় বেশি ময়লা হলে ঈষদুষ্ণ সাবান পানিতে ভিজিয়ে রাখলে সহজে পরিষ্কার হয়। এ ধরনের কাপড়ের ক্ষেত্রে ভালো সাবানের গুঁড়া ব্যবহার করা যায়।

পরিশেষে বলা যায়, কাপড়ের প্রকৃতি ভেদে ভিন্ন ভিন্ন পরিষ্কারক দ্রব্য ব্যবহার করলে কাপড় সহজে পরিষ্কার হয়। এছাড়া কাপড়ের স্থায়িত্বও বৃদ্ধি পায়।

4 views

Related Questions