1 Answers

উদ্দীপকের দিপ্ত নতুন প্রযুক্তিটি ট্রেডমার্ক আইনে নিবন্ধন করলেও পেটেন্ট চুক্তি না করায় সব ধরনের আইনগত সুবিধা পাবেন না- আইনজীবীর এ অভিমত যৌক্তিক বলে আমি মনে করি।
আবিষ্কারক তার নতুন আবিষ্কৃত পণ্যের একক মালিকানার জন্য পেটেন্ট চুক্তি করে। এ চুক্তি করা না থাকলে কেউ ঐ পণ্য নকল করলে আইনগত প্রতিকার পাওয়া যায় না।
উদ্দীপকের দিপ্ত একটি যন্ত্র আবিষ্কার করে 'VOLTA' নামে নিবন্ধন করেন। সানোয়ার নামে এক ব্যক্তি 'VOLTA' নামে একই ধরনের যন্ত্র বাজারে ছাড়ে। তাই তিনি সানোয়ারের বিরুদ্ধে মামলা করতে চান। তার ট্রেডমার্ক চুক্তি নিবন্ধন করা থাকায় আইনজীবী জানান সানোয়ারের থেকে তিনি ক্ষতিপূরণ পাবেন। অন্যদিকে, সিলেটের নাসির 'ELECTRO' নামে ঐ একই ধরনের যন্ত্র বাজারজাত করে। কিন্তু আইনজীবীর মতে নাসিরের বিরুদ্ধে কোনো আইনগত প্রতিকার পাওয়া যাবে না।
নতুন প্রযুক্তির জন্য দিপ্ত কোনো পেটেন্ট চুক্তি নিবন্ধন করেননি। তাই যে কেউ পণ্য নকল করে অন্য নামে তা বাজারজাত করতে পারে। নাসিরও এই সুযোগটি নিয়ে ঐ পণ্য নকল করেছে। এজন্য আইনজীবী দিপ্তকে বলেছেন, সানোয়ারের বিরুদ্ধে ট্রেডমার্কে নিবন্ধিত হওয়ার আইনগত প্রতিকার পাওয়া যাবে। কিন্তু পেটেন্ট নিবন্ধিত না থাকায় নাসিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। অতএব, পণ্যের পেটেন্ট নিয়ে আইনজীবীর দেওয়া অভিমত সম্পূর্ণ যুক্তিযুক্ত।

5 views

Related Questions