1 Answers

উদ্দীপকের বিষয়বস্তুটি হলো ফসলের জন্য বীজ সংরক্ষণ।
বীজ উৎপাদন করার পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলে সেই বীজ সঠিকভাবে সংরক্ষণ করা। কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে হলে বীজ সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়। বীজ খুবই অনুভূতিপ্রবণ হওয়ায় সামান্য অসতর্কতার জন্য বিপুল পরিমাণে বীজ নষ্ট হয়ে যায়।
বীজের জীবনীশক্তি বজায় রাখতে বীজ সংরক্ষণ করা হয়। ফসল বাছাই, মাড়াই, পরিবহনকালে বীজ নষ্ট হয়। তাছাড়া ইঁদুর, ছত্রাক, পাখি, উচ্চ আর্দ্রতা ইত্যাদির কারণে দেশের উৎপাদিত ফসল বীজের শতকরা দশ ভাগ নষ্ট হয়ে যায়। তাই এসব থেকে রক্ষা করতে বীজ সংরক্ষণ খুবই 'দরকারি। বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে সংরক্ষণের কোনো বিকল্প নেই। সঠিকভাবে বীজ সংরক্ষণ করলে দেখতে আকর্ষণীয় হয়, বিশুদ্ধতা বৃদ্ধি পায় ও গুণগতমান বাড়ে। সর্বোপরি বীজের ব্যবসায়। আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়।
যেসব বিষয় বীজের গুণগত মান নষ্ট করে সেগুলো সম্পর্কে সতর্ক হয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা এবং সঠিক উপায়ে বীজ সংরক্ষণ ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions