1 Answers
উদ্দীপকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা বলা হয়েছে। মাছ চাষ ও পোনা উৎপাদনে এর প্রভাব নিচে আলোচনা করা হলো-
i. আমার দেশে মৌসুমি পুকুরগুলোতে এপ্রিল-মে মাসে বৃষ্টির পানি জমলে চাষিরা মাছ ছাড়ে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে মাছ ছাড়তে দেরি হচ্ছে। ফলে চাষের সময় কমে যাচ্ছে এবং ছোট মাছ বাজারজাত করতে হচ্ছে। এতে করে চাষিরা লোকসানের সম্মুখীন হচ্ছে।
ii. জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতের ফলে হ্যাচারিতে মাছের প্রজনন ও পোনা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।
iii. অগভীর পুকুরে অধিক তাপমাত্রায় মাছ সহজে রোগাক্রান্ত হচ্ছে এবং মৃত্যুহার বেড়ে গিয়ে উৎপাদন কম হচ্ছে।
iv. জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাসের তীব্রতা বেড়ে যাচ্ছে; ফলে মাছ পুকুর থেকে বেড়িয়ে যাচ্ছে এবং মৎস্য সেক্টরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গিয়ে চাষিদের দুর্ভোগ বাড়ছে।
v. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে উপকূলীয় অঞ্চলের চাষের পুকুরগুলো ডুবে যাচ্ছে।