1 Answers

বর্তমান প্রজন্ম স্বাস্থ্যগত ঝুঁকির দিকে অগ্রসর হচ্ছে। রহিম সাহেবের নাতিরা শহরের যান্ত্রিক জীবনে যন্ত্রমানবে পরিণত হচ্ছে। এ ধরনের জীবনযাপন ব্যবস্থা ব্যক্তিকে অনিয়মতান্ত্রিক জীবনে অভ্যস্ত করে ফেলে। বর্তমান প্রজন্মের মধ্যে ফাস্টফুড গ্রহণ, পানির পরিবর্তে সফ্ট ড্রিংকস্ পান, ধূমপান করা, নির্দিষ্ট সময়ে ঘুমাতে না যাওয়া বা না ওঠা, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করার প্রবণতা বেশি। এ ধরনের জীবন প্রণালি ব্যক্তিকে দীর্ঘমেয়াদি রোগে সহজেই আক্রান্ত করতে পারে। যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি জটিল রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে মানুষের কর্মক্ষমতা কমে যায় এবং বার্ধক্য দ্রুত আসে। এছাড়া এসকল রোগ ব্যক্তির দীর্ঘায়ু কমিয়ে দীর্ঘমেয়াদি জটিলতায় আক্রান্ত করে।

সুস্বাস্থ্য রক্ষায় নিয়মতান্ত্রিক জীবনযাপনের বিকল্প নেই। কিন্তু আজকের যন্ত্রভিত্তিক জীবনে যন্ত্রমানবরা এ বিষয়ে সচেতন না থাকায় সহজেই তারা বিভিন্ন স্বাস্থ্যগত ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে।

4 views

Related Questions