1 Answers
ডাক্তারের পরামর্শটি শিশুর বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন দেহ গঠনের কাজ করে থাকে। ভিটামিন 'বি'-কমপ্লেক্স ও ভিটামিন 'সি' গর্ভাবস্থায় শিশুর গঠন ও স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। শিশুর শরীর গঠনের জন্য পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ।
একটি মাত্র কোষ থেকে মায়ের পেটে শিশুর বৃদ্ধি ঘটে। কোষ পুষ্টি উপাদান গ্রহণ করে বৃদ্ধি পেতে থাকে এবং দুটি কোষে বিভক্ত হয়। এইভাবে আবার নতুন কোষ সৃষ্টি করে এবং পরবর্তীতে লক্ষ লক্ষ কোষ এবং আরও পরে কোটি কোটি কোষের সমন্বয়ে পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম হয়। গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধির জন্য পুষ্টির প্রয়োজন হয় অর্থাৎ খাদ্যের কাজ হলো শরীর গঠনের মাধ্যমে বৃদ্ধি সাধন করা। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান এই কাজগুলো সম্পন্ন করে থাকে। তাই জেরিনের পুষ্টিকর খাবার গ্রহণ করা দরকার। তাহলে তার গর্ভস্থ শিশুর শারীরিক গঠন ও বৃদ্ধি সঠিকভাবে হবে।