1 Answers

ডাক্তার শরীফ সাহেবকে নিয়মিতভাবে খাদ্যগ্রহণের পরামার্শ দেন। তার পরামর্শটি সঠিক। 

ডায়াবেটিস ও হৃদরোগীদের অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্যগ্রহণে নিয়ম মেনে চলার মাধ্যমে এ রোগগুলো নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকা যায়।

যে খাবারগুলোতে প্রচুর আঁশ আছে সেই খাবারগুলো বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না। তাই সেগুলো বেশি করে খাওয়া যাবে। যেমন সব রকমের শাকসবজি এবং জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি ফল। এছাড়া ভাত, রুটি, চিড়া, মুড়ি, খৈ, বিস্কুট, মাংস, মাছ, ডিম, ডাল, বাদাম, মিষ্টি ফল এগুলো ডায়াবেটিস রোগীদের হিসেব করে খেতে হবে। কিছু কিছু খাবার আছে যা খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সেই খাবারগুলো ডায়াবেটিস রোগীদের পরিহার করতে হবে। যেমন- চিনি, গুড়, মিসরি, রস, শরবত, সফট ড্রিংকস, জুস, সব রকমের মিষ্টি, ক্ষীর, পেস্ট্রি, পায়েস, কেক ইত্যাদি। ডায়াবেটিস রোগীদের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হবে। হৃদরোগীদের খাদ্য এমন হতে হবে যাতে করে রোগীর জন্য প্রয়োজনীয় খাদ্য শক্তির চেয়ে বেশি খাদ্য শক্তি গৃহীত না হয় ও খাদ্য সুষম হয়। খাদ্যের মাধ্যমে চিনি, লবণ ও ফ্যাটের গ্রহণ যেন কম থাকে এবং প্রচুর পরিমাণে আঁশ-জাতীয় খাদ্য গ্রহণ করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

উপরে উল্লিখিত নিয়ম অনুসারে শরীফ সাহেবকে খাদ্য গ্রহণ করতে হবে। এর ফলে তিনি ডায়াবেটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ জীবনযাপন করতে পারবেন। তাই বলা যায়, ডাক্তারের পরমার্শটি অত্যন্ত যুক্তিপূর্ণ।

5 views

Related Questions