1 Answers
মানুষের জীবনে সুস্বাস্থ্যই সকল সফলতা ও সুখের চাবিকাঠি। আর সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন।
উদ্দীপকে রহমান সাহেব অফিসে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে গেলে ইসিজি করে হাটে দুটি ব্লক ধরা পড়ে। ডাক্তার তাকে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে বলেন।
নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস 'গঠন করা অত্যন্ত জরুরি। সুষম খাদ্য গ্রহণ, খাওয়ার জন্য নির্দিষ্ট সময় মেনে চলা, পরিমিত পরিমাণে খাদ্য ও পানীয় গ্রহণ করা ইত্যাদির মাধ্যমে রহমান সাহেব স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করতে পারেন। নিয়মতান্ত্রিক স্বাস্থ্যকর জীবনযাপন এবং দীর্ঘজীবন লাভের জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা অত্যন্ত জরুরি। তিনি এর মাধ্যমে শরীরের ওজন স্বাভাবিক রেখে সুস্বাস্থ্য বজায় রাখতে পারেন। তিনি ঘুমের সময় ও জেগে ওঠার সময় মেনে চলতে পারেন। তিনি যথাযথ সময় পরিকল্পনা করে তাতে নিজেকে অভ্যস্ত করতে পারেন। এছাড়া ধর্মীয় ও সামাজিক বিধি নিষেধ মেনে চলে তিনি নিয়মতান্ত্রিক সুস্থ জীবনযাপন প্রতিষ্ঠা করতে পারেন। সুস্থ ও নিরোগ জীবনযাপন এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই।
এভাবেই রহমান সাহেব নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠা করতে পারেন।