1 Answers
শফিক সাহেব ডায়াবেটিস রোগে আক্রান্ত। রোগটি নিয়ন্ত্রণের জন্য ডাক্তার তাকে '3-D' অর্থাৎ তিনটি 'D' মেনে চলার পরামর্শ দেন। এগুলো হলো: Discipline, Diet ও Dose ।
Discipline (শৃঙ্খলা): একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মহৌষধস্বরূপ। এছাড়া, নিয়মিত ও ডাক্তারে পরামর্শ মতো পরিমিত খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত প্রস্রাব পরীক্ষা করা ইত্যাদি মেনে চলতে হবে। -
Diet (খাদ্য নিয়ন্ত্রণ): ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো খাদ্য নিয়ন্ত্রণ করা। মিষ্টি জাতীয় খাবার পরিহার করা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ও সময় মতো খাদ্য গ্রহণ করা।
Dose (ওষুধ সেবন): ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ওষুধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ওষুধ সেবন করতে হবে।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, তিনটি D মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। সুতরাং, ডাক্তারের দেওয়া পরামর্শটি অধিক যুক্তিযুক্ত।