1 Answers
বিপ্লব সাহেবের ছেলের পরামর্শটি ছিল মিলাদে প্যাকেট খাবার পরিবেশন করা।
বিপ্লব তার নতুন বাড়ি উদ্বোধন করবে। তার জন্য সে মিলাদের ব্যবস্থা করে। মিলাদে আমন্ত্রিত লোকদের প্লেটে পরিবেশন করে খাওয়ানো তার জন্য কঠিন ব্যাপার। তাই তার ছেলে প্যাকেটজাত খাবার সরবরাহের পরামর্শ দেয়।
খাদ্য পরিবেশন হচ্ছে একটি কৌশলগত পদ্ধতি। যার মাধ্যমে খাদ্য গ্রহণের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়। যথাযথ পরিবেশনের মাধ্যমে খাদ্য গ্রহণে সম্পূর্ণ তৃপ্তি ও আনন্দ লাভ করা যায়। সুন্দর পরিবেশনের মাধ্যমে খাদ্য ব্যবস্থার উদ্দেশ্য পূর্ণতা লাভ করে। বাড়িতে, বাইরে কিংবা বিভিন্ন উৎসবে খাদ্য পরিবেশনের ব্যবস্থা ভিন্ন হয়। সময়ের স্বল্পতা, দক্ষ কর্মীর অভাব, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রভৃতি ঝামেলা এড়ানোর জন্য বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্যাকেট পরিবেশনের কদর বেড়েছে। যেমন- মিলাদ, সেমিনার বা ইফতার পার্টি, বিভিন্ন অনুষ্ঠানে প্যাকেট পরিবেশনের বহুল ব্যবহার দেখা যায়। তাই ঝামেলা এড়ানোর জন্য এবং সময় ও পরিশ্রম বাঁচানোর জন্য প্যাকেটে খাবার পরিবেশনের পরামর্শটি সঠিক।