1 Answers
আসবাব নির্বাচনের পরবর্তী কাজ হলো সঠিকভাবে তা বিন্যাস করা। আসবাবপত্র বিন্যাস যে শুধু ঘর সাজানোর জন্য তা নয়। সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয়, আরামদায়ক ও সুবিধাজনক করে রাখা হয়।
উদ্দীপকে রুকাইয়া একজন গৃহিণী। তিনি তার আসবাবপত্র এমনভাবে বিন্যাস করেছেন যে দেখতে আকর্ষণীয় লাগে না। রুকাইয়ার প্রতিবেশি তাকে আসবাব বিন্যাসের নিয়ম সম্পর্কে পরামর্শ দেন। সঠিক আসবাব বিন্যাসের ফলে আরাম ও মানসিক তৃপ্তি বাড়ে। আসবাব বিন্যাসের ক্ষেত্রে প্রথমেই এর ব্যবহারিক দিক বিবেচনা করতে হয়। অর্থাৎ প্রতিটি কক্ষের কাজ অনুযায়ী আসবাব সাজাতে হয়। যে কক্ষে যে যে কাজ সম্পন্ন হয় তার সাথে সম্পর্কযুক্ত আসবাব স্থাপন করতে হয়। দরজা-জানালা খুলতে ও বন্ধ করতে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ রেখে আসবাব বিন্যাস করতে হবে। আসবাব বিন্যাস কখনোই স্থায়ীভাবে একই জায়গায় করা উচিত নয়। মাঝে মাঝে আসবাবপত্রের বিন্যাসে রুচির রদবদল করলে গৃহ সজ্জায় নতুনত্ব আসে। এছাড়া আসবাব বিন্যাসে শিল্পনীতির প্রয়োগ করলে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।
নাজমা বেগম উপরিউক্ত পরামর্শগুলো রুকাইয়াকে দিয়েছেন যাতে করে সুষ্ঠু আসবাব বিন্যাসে কক্ষের পরিপাট্য ফুটে উঠে।