1 Answers
নাজমা সময় তালিকা প্রণয়নের মাধ্যমে কাজ করেন বলে অবসর সময় কাটাতে পারেন। প্রত্যেক মানুষের জীবনে সময় যেমন তার একান্ত নিজস্ব সম্পদ সেরকম সময় তালিকাও প্রত্যেক ব্যক্তির পৃথক হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তির অভ্যাস, প্রয়োজন, পছন্দ, চাহিদা ইত্যাদির ভিত্তিতে সময় তালিকা তৈরি হয়।
এক্ষেত্রে নাজমা দৈনিক করণীয় কাজগুলো ঠিক করে গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে সাজান। তিনি পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পারিবারিক অবস্থা, সুযোগ সুবিধা, সদস্যদের কাজের অভ্যাস, দক্ষতা বিবেচনা করে সময় তালিকা প্রণয়ন করেন। পারিবারিক কাজগুলোকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক হিসেবে ভাগ করে নেন। তিনি সময় তালিকায় সময় বিশ্রাম, ঘুম ও অবসরের ব্যবস্থা রাখেন। এছাড়া কঠিন কাজের পর হালকা কাজ করেন এবং তালিকাটি যেন নমনীয় থাকে সেদিকে খেয়াল রাখেন। এভাবে সময় তালিকা অনুযায়ী কাজ করেন বলেই নাজমা অবসর সময় কাটাতে পারেন।