1 Answers
রাকীব ব্যবসায়ে নৈতিকতার নীতি অনুসরণ করেন।
ভালো-মন্দ বিশ্লেষণ করে সঠিকটি বাছাই করা হলো নৈতিকতা। ব্যবসায়ের ক্ষেত্রে নৈতিকতা মেনে চলা গুরুত্বপূর্ণ। এটি ব্যবসায়কে সঠিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দিকনির্দেশনা হিসেবে কাজ করে। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, ন্যায্যদামে পণ্য বিক্রি প্রভৃতি ব্যবসায় নৈতিকতার কাজ।
উদ্দীপকের রাকীব একজন ব্যবসায়ী। তিনি সীমিত মুনাফা করে ব্যবসায় করেন। কারণ বেশি মুনাফা নিলে পণ্যের দাম বেড়ে যায়। এতে ক্রেতাকে বেশি দামে পণ্য কিনতে হয়। আবার, তিনি মানসম্মত সেবাও দেন। এতে ক্রেতারা প্রতারিত হয় না। বরং তারা সেবা পেয়ে উপকৃত হয়। একজন আদর্শ ব্যবসায়ী নৈতিকতার কারণে এসব বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করেন। সুতরাং, রাকীব ব্যবসায়ে নৈতিকতার নীতি অনুসরণ করেন।
6 views
Answered