1 Answers

বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। 

বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে, কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে তার লিখিত বিবরণ থাকে। পরিকল্পিতভাবে ব্যয় করলে অর্থের অপচয় হয় না।

বাজেট তৈরির জন্য প্রথমে রেহেনা মাসিক আয়ের একটি হিসাব করেন। সম্ভাব্য আয়ের হিসাব করার সময় যত রকম আয়ের উৎস আছে সবদিকে খেয়াল রাখেন। তিনি যে সময়ের জন্য বাজেট তৈরি করেন সেই সময়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের তালিকা তৈরি করেন। পরিবারের প্রধান প্রধান খাতগুলো তিনি স্থির করেন। এরপর কোন খাতে মোটামুটি কত টাকা ব্যয় করা যাবে তা নির্ধারণ করেন। সম্পূর্ণ বাজেট হিসাব করার পর যদি কোনো খাতে অর্থ বরাদ্দ না থাকে তখন অন্য খাতে ব্যয় কমিয়ে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ খাতের প্রয়োজন মেটান। বাজেট তৈরির সময় রেহেনা পরিবারের সদস্যদের মতামত জেনে নেন। এরপর তিনি বাজেটটি পরীক্ষা করে দেখেন যে, তা বাস্তবায়ন করা যায় কিনা।

রেহেনা নিয়ম অনুযায়ী বাজেটের খাতগুলো চিহ্নিত করেন। খাত অনুযায়ী বাজেট সাজান। তার বাজেটে সঞ্চয়ের খাত থাকে। সুতরাং, রেহেনা নিয়ম অনুযায়ী বাজেট তৈরি করেন বলেই সঞ্চয় খাতে অর্থ বরাদ্দ রাখতে পারেন।

4 views

Related Questions