1 Answers
কপিরাইট নিবন্ধিত থাকায় লাবণী আক্তার আর্থিক ও আইনগত সুবিধা পেতে আইনের আশ্রয় নিতে পারবেন বলে আমি মনে করি।
কপিরাইটের উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত স্বত্বাধিকারীর অধিকার সুরক্ষা করা। এটি করা না হলে প্রকৃত মালিক ক্ষতিগ্রস্ত হন। আর কপিরাইট নিবন্ধিত থাকলে লেখক নকলকারীর বিরুদ্ধে আদালতে মামলা করতে পারেন। এতে আইন অনুযায়ী তিনি নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পান।
উদ্দীপকের লাবণী আক্তার একটি প্রকাশনী থেকে 'বেলা অবেলার কাব্য' নামে ছোটগল্পের বই বের করেন। তিনি বইটির কপিরাইট নিবন্ধন করে বাজারজাত করেন। পরবর্তীতে তিনি একটি টিভি চ্যানেলে তার গল্প নিয়ে তৈরি করা নাটক দেখতে পান।
অসাধু টিভি চ্যানেল ব্যবসায়ীরা কপিরাইট আইন ভঙ্গ করায় লাবণী আক্তার ঐ চ্যানেলের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এতে আদালত আইনগতভাবে তাকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে। সেই সাথে এককভাবে তার বইটি বাজারজাত করার অধিকার বজায় থাকবে। এতে অন্য কেউ পরবর্তীতে তার অনুমতি ছাড়া গল্পটি ব্যবহার করবে না। আর করলেও কপিরাইট আইন অনুযায়ী তিনি যথাযথ আইনগত সুবিধা পাবেন। তার বইটির কপিরাইট নিবন্ধিত থাকায় এসব সুবিধা পাওয়া সম্ভব হবে। সুতরাং, লাবণী আক্তার আইনের আশ্রয় নিয়ে নকল করা থেকে বইটির আর্থিক সুরক্ষা বজায় রাখতে পারবেন।