1 Answers
লাবণী আক্তার তার লিখিত বইয়ের ওপর একক অধিকার পেতে এবং নিজের স্বার্থ সুরক্ষার জন্য কপিরাইট নিবন্ধন করেন।
কপিরাইটের মাধ্যমে লেখক বা শিল্পী তার সৃষ্টকর্মের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকার পান। এর উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক বা শিল্পীর স্বার্থ সুরক্ষা করা। কারণ, সৃষ্টকর্ম কেউ নকল করলে প্রকৃত উদ্ভাবনকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
উদ্দীপকের লাবণী আক্তার 'বেলা অবেলার কাব্য' নামে একটি ছোটগল্পের বই একটি প্রকাশনী থেকে বের করেন। তিনি এর কপিরাইট - নিবন্ধন করে বাজারজাত করেন। সম্প্রতি লাবণী আক্তার একটি টিভি চ্যানেলে দেখতে পান তার অনুমতি ছাড়াই তার লেখা গল্প নিয়ে নাটক তৈরি করা হয়েছে। এক্ষেত্রে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন।
কপিরাইট নিবন্ধন করায় তিনি নকলকারীর থেকে আইন অনুযায়ী - আর্থিক ক্ষতিপূরণ পাবেন। ফলে লাবণী আক্তারের স্বার্থ সুরক্ষা হবে। তাই বলা যায়, লিখিত বইয়ের একক অধিকার অর্জনের জন্য লাবণী আক্তার এর কপিরাইট নিবন্ধন করেন।