1 Answers
মি. আজিজ পেটেন্ট আইনের আওতায় অ্যাপসটি নিবন্ধন করবেন।
এ আইনের মাধ্যমে নতুন কোনো উদ্ভাবিত বিষয় বা পদ্ধতি নির্দিষ্ট সময়ের জন্য আবিষ্কারককে ব্যবহার বা বিক্রির একক অধিকার দেওয়া হয়। এক্ষেত্রে আবিষ্কারটি অবশ্যই নতুন হতে হবে। এটি আগে আবিষ্কৃত কোনো বিষয় হতে পারবে না।
উদ্দীপকের মি. আজিজ অনেকদিন কাজ করে একটি অ্যাপস উদ্ভাবন করেছেন। এটি যাতে নকল না হয় সেজন্য তিনি আইনগত সুরক্ষা নিতে চান। এর মাধ্যমে পণের উদ্ভাবক হিসেবে তিনি কাজের আইনগত স্বীকৃতি পাবেন। ফলে অন্য কেউ এটি নকল বা বিক্রি করতে পারবে না। যদি কেউ তা করে তাহলে তিনি ঐ ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এসব বৈশিষ্ট্য পেটেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. আজিজ তার আবিষ্কারটি পেটেন্ট আইনের মাধ্যমে নিবন্ধনের জন্য ভাবছেন।