জনাব অর্ণবের বীজের প্যাকেটে ব্যবহৃত বিশেষ চিহ্নটিকে আইনের দৃষ্টিতে কী বলে? বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত গমের বীজের প্যাকেটে ব্যবহৃত বিশেষ চিহ্নটিকে আইনের দৃষ্টিতে ট্রেডমার্ক বলা হয়।
এটি কোনো প্রতিষ্ঠান বা এর পণ্যকে অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য থেকে পৃথক করার জন্য ব্যবহৃত বিশেষ চিহ্ন, লোগো বা প্রতীক। এটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড হিসেবে কাজ করে। এ ট্রেডমার্ক কোনো প্রতিষ্ঠানের পণ্যকে ক্রেতাদের কাছে সহজে পরিচিত করে তোলে।
উদ্দীপকের জনাব অর্ণব দীর্ঘদিন গবেষণা করে এক ধরনের নতুন গমের বীজ উদ্ভাবন করেন। কম সেচে এবং সময়ে এ বীজ থেকে গম উৎপন্ন হয়। বাজারে এ বীজের ব্যাপক চাহিদা আছে। তাই তিনি বিশেষ চিহ্ন বিশিষ্ট প্যাকেটে উদ্ভাবিত বীজ বাজারে বিক্রি করেন। এ বিশেষ চিহ্নের মাধ্যমে ক্রেতারা সহজে পণ্যটি শনাক্ত করতে পারেন। এতে ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি কিনতে পারেন। এসব বৈশিষ্ট্য ট্রেডমার্কের সাথে মিলে যায়। তাই বলা যায়, বীজের প্যাকেটে ব্যবহৃত বিশেষ চিহ্নটি ট্রেডমার্কের অন্তর্ভুক্ত।