1 Answers

উদ্দীপকে জনাব রিয়াজের রায় প্রদান আইনের উৎস হিসেবে 'বিচারকের রায়'কে নির্দেশ করে।
বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। বিচারকরা সাধারণত দেশের প্রচলিত আইন অনুসারে বিচার করেন। আদালতে উত্থাপিত মামলার বিচার কাজ সম্পাদন করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকরা তাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আইন তৈরি করে উক্ত মামলার রায় দেন এবং প্রয়োজনবোধে ঐ আইনের ব্যাখ্যা দেন। পরবর্তীতে অন্যান্য বিচারকরা সেসব রায় অনুসরণ করে বিচার করেন। এভাবে বিচারকের রায় আইনে পরিণত হয়। যেমন: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাবেক দুই প্রধান বিচারপতি জন মার্শাল (John Marshall; ১৭৫৫-১৮৩৫) ও চার্লস হিউজেস (Charles Evans Hughes; ১৮৯২- ১৯৪৮) বহু নতুন আইন সৃষ্টি করেছেন।
উদ্দীপকের জনাব রিয়াজ দশ বছর যাবৎ সুপ্রিম কোর্টের বিচারপতি। তিনি দেশের প্রচলিত আইন অনুসারে বিচার করেন। মাঝে মধ্যে কোনো মামলার সাথে প্রচলিত আইনের সুস্পষ্টতা না পেলে তার প্রজ্ঞা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ঐ মামলার বিচার কাজ সম্পাদন করেন। তার এ কাজের সাথে আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস বিচারকের রায়ের সাদৃশ্য রয়েছে। সুতরাং বলা যায়, জনাব রিয়াজের রায় প্রদানের মাধ্যমে আইনের উৎস হিসেবে বিচারকের রায়ের বিষয়টি ফুটে উঠেছে।

5 views

Related Questions