1 Answers

মিসেস মল্লিকা রায় প্রথমে একমালিকানা ব্যবসায় গড়ে তুলেছিলেন। এ ব্যবসায় একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সীমিত মূলধন নিয়ে সহজেই এটি গঠন করা যায়। এর যাবতীয় দায়- দায়িত্ব মালিক একাই বহন করেন।

উদ্দীপকের মিসেস মল্লিকা রায় প্রথমে চট্টগ্রামের হালিশহরে 'শতদল বুটিক শপ' নামে একটি দোকান দেন। এক্ষেত্রে তার কোনো অংশীদার নেই। ব্যবসায়ের মূলধন তিনিই যোগান দেন এবং বিনিয়োগ করেন। তাই সব ঝুঁকি তাকেই বহন করতে হয়। ব্যবসায়ের সব দায়-দায়িত্ব তার ওপর পড়ে। অন্যদিকে, সব মুনাফা ও ক্ষতি তিনিই বহন করেন। এ বৈশিষ্ট্যগুলো একমালিকানা ব্যবসায়ের সাথে সম্পর্কিত। সুতরাং, মিসেস মল্লিকা রায়ের প্রথমে গঠিত দোকানটিকে একমালিকানা ব্যবসায় বলা যায়।

6 views

Related Questions