1 Answers

মিসেস মমতাজের ছাদবাগান কাজটি আত্মকর্মসংস্থানের অন্তর্গত।
এর মাধ্যমে নিজের জীবিকা অর্জনের ব্যবস্থা নিজে করা যায়। এটি একটি স্বাধীন ও লাভজনক পেশা। স্বল্প মূলধন ও সীমিত পরিসরেই এর কাজ শুরু করা যায়। বাগান তৈরি, খামার স্থাপন প্রভৃতি এ পেশার অন্তর্গত।
উদ্দীপকের মিসেস মমতাজ নিজস্ব বাসার ছাদে বিভিন্ন প্রজাতির ফলের বাগান তৈরি করেন। প্রথমদিকে কাজটি শখে করলেও পরবর্তীতে তিনি মুনাফা অর্জনের আশায় ছাদবাগান প্রকল্প করে সফল হন। এ প্রকল্প হাতে নেওয়ার আগে তিনি এ কাজের ওপর প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেন। তিনি নিজস্ব চিন্তা, বুদ্ধিমত্তা ও এ দক্ষতাকে কাজে লাগিয়ে ছাদ বাগানের কাজ শুরু করেন। এ কাজের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। এখানে তার আয়ের সুযোগ অসীম। এসব বৈশিষ্ট্য আত্মকর্মসংস্থানের সাথে সম্পর্কিত। সুতরাং, মিসেস মমতাজের ছাদবাগান প্রকল্পটিকে আত্মকর্মসংস্থান বলা যায়।

5 views

Related Questions