1 Answers
মাসুমা বেগমের বাবা একজন ডায়াবেটিস রোগী। মাসুমা বেগমের বাবার উপযোগী একটি খাদ্য ব্যবস্থা নিচে উপস্থাপন করা হলোঃ
- বেশি পরিমাণে বা ইচ্ছামতো খাওয়া যাবে- চিচিংগা, ধুন্দল, পেঁপে, পটল, সিম, লাউ, শশা, খিরা, করলা, উচ্ছে, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি এবং ফলের মধ্যে জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি।
- হিসেব করে বা পরিমিত পরিমাণে খেতে হবে- ভাত, রুটি, চিড়া, মুড়ি, খৈ, বিস্কুট, আলু, মিষ্টিআলু, মিষ্টি কুমড়া, দুধ, ছানা, পনির, মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম, মিষ্টিফল যেমন: কলা, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি। সাদা চালের চেয়ে লাল চালের ভাত ও ভুসিসহ আটার রুটি বেশি উপকারী। এগুলো রক্তে গ্লুকোজের পরিমাণ দ্রুত বাড়ায় না।
- পরিহার করতে হবে- কিছু কিছু খাবার খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। সেগুলো পরিহার করতে হবে। যেমন: চিনি, গুড়, মিসরি, রস, শরবত, সফট ড্রিংকস, জুস, সব রকমের মিষ্টি, পায়েস, ক্ষীর, পেস্ট্রি কেক ইত্যাদি।
অর্থাৎ যে সকল খাবার রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে না বা সামান্য বৃদ্ধি করে সে সকল খাবারই একজন ডায়াবেটিস রোগীর জন্য উপযোগী।
4 views
Answered