1 Answers

ব্যবসায় পরিচালনাগত অসুবিধার কথা চিন্তা করে মিসেস মল্লিকা রায় তার ছোট বোনকে অংশীদার হিসেবে নিয়েছেন, যা যুক্তিযুক্ত হয়েছে বলে আমি মনে করি।
বিভিন্ন কারণে (অসুস্থতা, একাধিক ব্যবসায় করা প্রভৃতি) মালিকের পক্ষে ব্যবসায় পরিচালনা করা কঠিন হয়ে যায়। এতে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। আর এ অবস্থা থেকে উত্তরণে অনেক সময় নতুন কর্মী বা অংশীদার নিয়োগ দেওয়া হয়।
উদ্দীপকের মিসেস মল্লিকা রায় প্রথমে একটি একমালিকানা ব্যবসায় গড়ে তোলেন। পরবর্তীতে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি আরও তিনটি কারখানা চালু করেন। কিন্তু, অসুস্থতাসহ ব্যক্তিগত সমস্যার কারণে ঠিকমতো ব্যবসায়ে সময় দিতে পারছেন না। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি তার বোনকে অংশীদার হিসেবে নেন।
মিসেস মল্লিকা রায় ব্যবসায় সম্প্রসারণের পর শারীরিক ও ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হন। এতে তিনি সঠিকভাবে ব্যবসায়িক কাজ করতে ব্যর্থ হন। ফলে তার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। এ ধরনের বিষয়গুলো ব্যবসায় পরিচালনাগত সমস্যার অন্তর্ভুক্ত। আর এ থেকে উত্তরণেই তিনি তার বোনকে অংশীদার হিসেবে নিয়োগ দিয়েছেন। এতে আবার আগের মতো ব্যবসায় পরিচালনা করা সম্ভব হবে। এভাবে ব্যবসায়টির ক্ষতির পরিমাণ কমিয়ে পুনরায় মুনাফা অর্জন সম্ভব হবে। তাই বলা যায়, ব্যবসায় পরিচালনাগত অসুবিধার কথা চিন্তা করে মিসেস মল্লিকা রায় ছোট বোনকে অংশীদার হিসেবে নিয়েছেন, যা সম্পূর্ণ যৌক্তিক হয়েছে।

5 views

Related Questions