1 Answers
শিমুর পোশাকটি দৃষ্টিগোচর করার ক্ষেত্রে মায়ের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।
শিল্পকলার কতগুলো নীতি রয়েছে। এগুলো হলো- ভারসাম্য, অনুপাত, ছন্দ, মিল ও প্রাধান্য।
প্রাধান্য বলতে কোনো বস্তুর কেন্দ্রস্থলকে বোঝায়। পোশাকে বিশেষ আকার, রং, নকশা ইত্যাদি ব্যবহার করে প্রাধান্য সৃষ্টি করা যায়। পোশাকের যে অংশে দৃষ্টি আকৃষ্ট হয় তাই হলো প্রাধান্যের কেন্দ্রবিন্দু। শরীরের কাঠামোর সাথে প্রাধান্যের বিন্দু সম্পর্কযুক্ত। প্রাধান্য সৃষ্টির জন্য গাঢ় বা বিপরীত রঙের বেল্ট, বোতাম, লেস ইত্যাদি ব্যবহার করা যায়। রঙের মাধ্যমে প্রাধান্য সৃষ্টির ক্ষেত্রে ফ্রকে গাঢ় রঙের ডিজাইন ব্যবহার করে এটি আকর্ষণীয় করা যায়। হালকা রঙের শাড়িতে গাঢ় রঙের ডিজাইন সৃষ্টি করেও প্রাধান্য আনা যায়। আবার বিপরীত রং ব্যবহার করেও পোশাকের আকর্ষণ বাড়ানো যায়।
শিমুর মা শিমুর জন্য এক রঙের দুই গজ কাপড় কেনেন। তিনি জরির লেস ও পুতি কিনে দর্জিকে জামা তৈরি করতে দেন। তিনি ফ্রকের সামনে নিচের দিকে বক্রাকারে লেস ও পুতি লাগিয়ে নকশা তৈরি করতে বলেন। এর ফলে শিমুর ফ্রকের ঐ অংশ প্রাধান্য পাবে এবং সেখানে দৃষ্টি আকৃষ্ট হবে। এতে এক রঙের সাদামাটা ফ্রকটি অনেক সুন্দর দেখাবে।
সুতরাং, শিমুর পোশাকটি দৃষ্টিগোচর করার ক্ষেত্রে তার মায়ের সিদ্ধান্তটি যুক্তিপূর্ণ।