1 Answers
সোমার মায়ের ক্রয়কৃত কামিজটি সোমার জন্য উপযুক্ত।
প্রতিটি রেখার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা পরিধানকারীর দেহ কাঠামো, উচ্চতা, মুখমণ্ডল, গ্রীবা প্রভৃতির উপর প্রভাব ফেলে। এসব রেখার সুষম বিন্যাসের মাধ্যমে ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।
লম্বা বা খাড়া রেখা বস্তুর দৈর্ঘ্য আপাতদৃষ্টিতে বাড়ায়। তাই খাড়া রেখার পোশাক পরিধান করলে মোটা ও খাটো ব্যক্তিদের লম্বা দেখায় এবং মোটা ভাব কিছুটা দূর করে। আর লম্বা ব্যক্তিদের এ রেখার পোশাকে আরও লম্বা মনে হয়। তীর্যক বা কৌণিক রেখার পোশাক সংযমের পরিচয় বহন করে। এই রেখার বৈচিত্র্যময় ব্যবহারের মাধ্যমে কোনো কিছুর দৈর্ঘ্য হ্রাস ও বৃদ্ধি করা যায়। যদি তীর্যক রেখাগুলো ঊর্ধ্বমুখী, সরু ও কাছাকাছি হয় তবে পোশাক পরিধানকারীকে লম্বা দেখায়। যদি রেখাগুলো নিম্নমুখী, চওড়া ও কাছাকাছি না হয়ে দূরে হয় তাহলে পোশাক পরিধানকারীকে মোটা ও খাটো মনে হবে।
সোমা লম্বা স্ট্রাইপের কয়েকটি কামিজ পছন্দ করে। কিন্তু সোমার মা সেগুলো না কিনে তার জন্য নিচের দিকে মুখ করা এবং ফাঁকা ফাঁকা স্ট্রাইপের কামিজ পছন্দ করেন এবং কিনে দেন। অর্থাৎ, তিনি নিম্নমুখী তীর্যক রেখার কামিজ সোমাকে কিনে দেন। যেহেতু সোমা অনেক লম্বা, তার জন্য নিম্নমুখী এবং ফাঁকা-ফাঁকা তীর্যক রেখার পোশাক উপযুক্ত হবে। তাহলে তাকে কিছুটা কম লম্বা মনে হবে।
সুতরাং, সোমার মায়ের ক্রয়কৃত কামিজটি সোমার ক্ষেত্রে উপযুক্ত।