1 Answers
সোমার পছন্দ করা কামিজটি না কেনার কারণ তার দেহাকৃতি।
ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রত্যেকের উচিত রুচিসম্মত পোশাক পরিধান করা। পোশাক নির্বাচন, প্রস্তুত ও পরিধানে শিল্প উপাদান ও শিল্পনীতির সুষ্ঠু ব্যবহারে সতর্ক থাকতে হবে। পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটি গুরুত্বপূর্ণ উপাদান। পোশাকের নকশায় রেখার বৈচিত্র্যময় বিন্যাসের ফলে পরিধানকারীকে কখনো লম্বা, কখনো খাটো, কখনো মোটা আবার কখনো রোগা মনে হয়।
সোমার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। পোশাক কিনতে গিয়ে সে লম্বা রেখার কয়েকটি কামিজ পছন্দ করে। কিন্তু তার মা তাকে সেগুলো কিনে দেন না। খাড়া বা লম্বা রেখা গাম্ভীর্য, সাহস, সততা ইত্যাদি প্রকাশ করে। এই রেখা সাধারণত কোনো বস্তুর দৈর্ঘ্য আপাত দৃষ্টিতে বাড়িয়ে তোলে। তাই এই ধরনের নকশার পোশাক মোটা ও খাটো ব্যক্তির জন্য বিশেষ উপযোগী। এতে দেহের খাটো ভাব কিছুটা দূর হয়। সোমা যদি লম্বা রেখার পোশাক পরে তাহলে তাকে আরও লম্বা দেখাবে। তার জন্য লম্বা রেখার পোশাক উপযোগী নয়। তাই মা সোমাকে তার পছন্দ করা কামিজ কিনতে দেননি।