1 Answers
পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে সোমা নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারে।
বয়স, ব্যক্তিত্ব, উপলক্ষ ইত্যাদি অনুসারে পোশাকে উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তি আত্মবিশ্বাস ও দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। লম্বা ও মধ্যম দেহাকৃতির মেয়েরা বয়সের সাথে সঙ্গতি রেখে সব রঙের পোশাকই নির্বাচন করতে পারবে। খাটো বা পাতলা দেহাকৃতির পক্ষে দুই রং বিশিষ্ট পোশাক উপযুক্ত হবে না। এ ধরনের মেয়েদের সাধারণত হালকা রঙের পোশাকই মানায়। মেয়েদের পাতলাভাব বাহ্যিক দৃষ্টিতে কমানোর জন্য উজ্জ্বল রঙের পোশাক নির্বাচন করা যেতে পারে। মোটা মেয়েদের গাঢ় রঙের পোশাক পরলে আরও মোটা দেখাবে। তাই তাদের জন্য হালকা রঙের পোশাক উপযোগী। এসকল বিষয় লক্ষ রেখে সোমা তার জন্য উপযুক্ত রঙের পোশাক নির্বাচন করবে।
5 views
Answered